রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২ জুলাই ২০২৫, ১২:১১ অপরাহ্ন
শেয়ার

অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র, বরাদ্দ ৯ কোটি টাকা


অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র, বরাদ্দ ৯ কোটি টাকা

চলচ্চিত্র নির্মাণের জন্য ৩২টি চলচ্চিত্রে মোট ৯ কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অনুদানপ্রাপ্ত ৩২টি চলচ্চিত্রের মধ্যে ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ৭৫ লাখ এবং প্রতিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ২০ লাখ টাকা অনুদান পাবে।

অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হচ্ছে- রবিনহুডের আশ্চর্য অভিযান, মায়ের ডাক, জুলাই, রূহের কাফেলা, পরোটার স্বাদ, খোঁয়ারি, জীবন অপেরা, জলযুদ্ধ, কবির মুখ দ্যা টাইম কিপার, কফিনের ডানা, নওয়াব ফুজুন্নেসা ও জুঁই।

অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হচ্ছে- মন্দ-ভালো, ফেলানী, ঝুঁকির মাত্রা, জীবনের গান, হু হ্যাজ মেইড আস ফ্লাই, ভরা বাদর, ১২৩০, বৃন্দারাণীর আঙুল, একটি সিনেমার জন্য, দাফন, সাঁতার, মাংস কম, গগন, অতিথি, বোবা, অদ্বৈত, আশার আলো, গর্জনপুরের বাঘা, হোয়ার দ্য ওয়াটার স্লিপস এবং অপসময়।