রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ২ জুলাই ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
শেয়ার

‘সাগরের তীর থেকে’ খ্যাত গানের শিল্পী জিনাত রেহানা প্রয়াত


‘সাগরের তীর থেকে’ খ্যাত গানের শিল্পী জিনাত রেহানা প্রয়াত

শিল্পী জিনাত রেহানা ।। ছবি সংগৃহিত

আধুনিক বাংলা গানের প্রখ্যাত শিল্পী জিনাত রেহানা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া… রাজেউন)। বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য- সাগরের তীর থেকে, আকাশে আজ সালমা জরি, আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে, আমি যার কথা ভাবছি মনে আনমনে, কণ্ঠবীণা, আমায় যদি ডাকো কাছে।

১৯৬৪ সালে জীনাত রেহানা বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হন। সেখানে ১৯৬৮ সালে জীনাত রেহানার ‘সাগরের তীর থেকে’ গানটি রেকর্ড করা হয়। গানটি প্রচারের সঙ্গে সঙ্গে শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করে। এরপরিএকে একে অনেক শ্রোতাপ্রিয় গানে কণ্ঠ দেন আধুনিক বাংলা গানের খ্যাতিমান এই শিল্পী। ছোটদের জন্য অসংখ্য গান গেয়েছেন জিনাত রেহানা।

শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে বুধবার যোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে আরেক দফা জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

দেশের খ্যাতিমান প্রয়াত টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ জিনাত রেহানার স্বামী।