
ছবি: আল জাজিরা
ফিলিস্তিনের গাজা সিটিতে আজ রোববারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকালও গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় প্রাণ হারান অন্তত ৭৮ জন সাধারন মানুষ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ইসরায়েল কাতারে প্রতিনিধি দল পাঠাবে। তবে হামাসের পক্ষ থেকে চুক্তিতে যেসব পরিবর্তনের অনুরোধ করা হয়েছে, সেগুলো “অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেছে তেলআভিভ।
এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মে মাসের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন স্থাপনায় ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত অন্তত ৭৪৩ জন নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত গাজায় ৫৭,৪১৮ জন নিহত এবং ১,৩৬,২৬১ জন আহত হয়েছেন।




































