
দেশের চলমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে তেরোটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (২৩ জুলাই) বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।
এর আগের রাতে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বিভিন্ন ইস্যুতে দলের নেতারা মতামত দেন এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, উত্তরার বিমান দুর্ঘটনার প্রভাব, এইচএসসি পরীক্ষা স্থগিতসহ সাম্প্রতিক বিতর্কিত বিষয়গুলো আলোচনায় আসতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন।




































