বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ জুলাই ২০২৫, ২:৩০ অপরাহ্ন
শেয়ার

এনসিপি’র সমালোচনা করে নীলা ইসরাফিলের পদত্যাগ


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির আলোচিত-সমালোচিত সদস্য নীলা ইসরাফিল। সোমবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এনসিপি একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না। একজন নারীকে হেনস্থার পরেও যখন অপরাধীর পক্ষেই নীরবতা পালন করা হয়, সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।’

তিনি আরও লিখেন, ‘একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করেছে যে ব্যক্তি, তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং সে দলীয় ছত্রচ্ছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দল আর কোনো মতাদর্শ বা ন্যায়ের প্রতিনিধিত্ব করে না।’

নীলা ইসরাফিল আরও জানান, ‘আমি আজ থেকে, এখন থেকেই এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি দান প্রত্যাখ্যান করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপোষহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও পিছপা হব না।’

তবে এনসিপির পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।