
বাংলাদেশ পুলিশের চারজন ডিআইজিকে (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সোমবার (২৮ জুলাই) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।
যাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে- ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম৷ রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত ডিআইজি মো. মাহবুব আলম৷ শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত ডিআইজি মো. মনির হোসেন এবং পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম৷
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, ‘জনস্বার্থে সরকার এই চার কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দিয়েছে।’ সরকারি বিধি অনুযায়ী তাঁরা যথাযথ অবসর সুবিধা পাবেন বলেও জানানো হয়।




































