বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ জুলাই ২০২৫, ৮:১৭ অপরাহ্ন
শেয়ার

সংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের দায় রাজনৈতিক হস্তক্ষেপের: জামায়াত আমীর


ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান অতীতের রাজনৈতিক সরকারের হস্তক্ষেপে আজ ধ্বংসপ্রায়। আর এর খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। এমন বাস্তবতা আর যেন না ফিরে আসে—এমন আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন জামায়াত আমীর।

ডা. শফিক বলেন, “আমরা যদি জনগণের ম্যান্ডেট পেয়ে সেবা করার সুযোগ পাই, তাহলে দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয় সরকারের অধীন থেকে সরিয়ে স্বাধীন ও নিরপেক্ষ একটি কমিশনের অধীনে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করব। আমাদের অবস্থান স্পষ্ট—এখানে কোনো ধোঁয়াশা নেই।”

তিনি আরও বলেন, “দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এর কোনো বিকল্প নেই। যদি এই ব্যবস্থা না হয়, তাহলে সমাজে যে ঘুণে ধরেছে, তা দূর করা সম্ভব হবে না।”