মঙ্গলবার । জুন ৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১৩ আগস্ট ২০২৫, ৫:৪২ অপরাহ্ন
শেয়ার

ম্যানচেস্টার মাতাল চিরকুট


Chirkut

যুক্তরাজ্যের ম্যানচেস্টার মাতাল ব্যান্ড চিরকুট। গত ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজম্যান্ড কলেজের আবারনা ক্যাম্পাসে সামারফেস্ট ২০২৫ এ আমন্ত্রিত হয়ে অংশ নেয় দেশের শ্রোতাপ্রিয় ব্যান্ডদল চিরকুট।

পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এ আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসীরাও। চিরকুটের প্রকাশিত একাধিক রিলে দেখা যায় গানের তালে নেচে গেয়ে সকলে উৎসবে মেতেছেন। ব্যান্ডের পক্ষ থেকে ম্যানচেস্টার থেকে শারমিন সুলতানা সুমি জানান, জাদুর শহর, মরে যাবো, কানামাছি গানে প্রবাসীরা একসাথে কণ্ঠ মিলিয়েছে।

সুমি বলেন, খুবই কালারফুল একটা ফেস্টিভ্যাল হয়েছে। অনেক প্রবাসী বাংলাদেশিরা এসেছিলেন যারা চিরকুটকে ভালোবাসেন। একসাথে গেয়েছি। আলাদা করে সবাই এপ্রিশিয়েট করেছে। আমরা ১৪-১৫ বছর ধরে দেশের বাইরে গান করছি। খুবই ভালো লাগে এ ধরণের আয়োজনে বাংলা গানকে প্রতিনিধিত্ব করতে, ছড়িয়ে দিতে।

সম্প্রতি ব্যান্ড চিরকুট তাদের চতুর্থ অ্যালবাম “ভালোবাসাসমগ্র” নামের একটি নতুন অ্যালবাম প্রকাশ করেছে। অ্যালবামটি স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব, ফেসবুক মিউজিক সহ সকল ডিজিটাল প্ল্যাটফর্মে এখন শোনা যাচ্ছে।