বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন
শেয়ার

সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল


jonoproshashon montronaloy
সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হলো। এই ক্ষমতা আগামী ৬০ দিন বহাল থাকবে।

একই সঙ্গে কোস্ট গার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে থাকা সেনা কর্মকর্তারাও এ সময়ের মধ্যে একই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

ফৌজদারি কার্যবিধি ১৮৯৮- এর মোট ১৭টি ধারায় এই ক্ষমতা প্রয়োগের সুযোগ থাকবে। বিশেষত পলাতক ও অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারে সেনা কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মতো দায়িত্ব পালন করতে পারবেন।