বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ সেপ্টেম্বর ২০২৫, ৮:০২ অপরাহ্ন
শেয়ার

পল্লী বিদ্যুতের আন্দোলনকারী কর্মীদের কাজে যোগদানের আহ্বান উপদেষ্টার


Fauzul-Kabir
আন্দোলনের নামে ইচ্ছাকৃতভাবে গণছুটিতে থাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে কাজে যোগদানের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি সতর্ক করে বলেন, কেউ কাজে ফিরতে অস্বীকৃতি জানালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, “কেউ যদি আন্দোলনের চেষ্টা করে, সরকার কঠোর হতে বাধ্য হবে। কোনো কর্মচারী আন্দোলনে জড়িত হলে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সঞ্চলন লাইন সচল রাখা হবে।”

তিনি জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কেনাকাটায় দুর্নীতির অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। কমিটি খতিয়ে দেখবে কীভাবে এবং কারা এসব দুর্নীতির সঙ্গে জড়িত।

ফাওজুল কবির খান বলেন, বর্তমানে পল্লী বিদ্যুতের ৮০টি স্টেশনের মধ্যে ১২টি লাভজনক হলেও ৬৮টি লোকসানে চলছে। ইতোমধ্যে কয়েকটি স্টেশন বন্ধ হয়ে গেলেও দু-একটি আবার চালু করা হয়েছে। বাকিগুলোও শিগগির সচল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উপদেষ্টা দাবি করেন, সারাদেশে বিদ্যুৎ পরিস্থিতি এখন যথেষ্ট ভালো রয়েছে।