বৃহস্পতিবার । মার্চ ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ অক্টোবর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
শেয়ার

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া


Begum Zia

হাসপাতালে বেগম খালেদা জিয়া ।। ভিডিও থেকে ধারণ করা ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১৬ মিনিটে তিনি হাসপাতালের পৌঁছান বলে জানা গেছে।

এর আগে রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, খালেদা জিয়াকে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে নেওয়া হবে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, নিয়মিত মেডিকেল চেকআপের অংশ হিসেবে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করবেন এবং প্রয়োজনীয় টেস্ট সম্পন্ন করা হবে।