মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩১ অক্টোবর ২০২৫, ১০:১১ অপরাহ্ন
শেয়ার

চার দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি


president Shahabuddin

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

চার দিনের সরকারি সফরে আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে করে ঢাকা থেকে পাবনার উদ্দেশে রওনা হবেন। পৌঁছে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন।

পরদিন শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি আরিফপুরে গিয়ে তাঁর মা-বাবার কবর জিয়ারত করবেন। পরে আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটাবেন। শনিবার (৮ নভেম্বর) সার্কিট হাউজে নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি এবং ওই রাতেও পাবনাতেই অবস্থান করবেন।

সফরের শেষ দিন রোববার (৯ নভেম্বর) সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে আসবেন। এই সফরে রাষ্ট্রপতি জেলা সার্কিট হাউজে অবস্থান করবেন।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পুরো পাবনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসককে প্রশাসনিক কার্যক্রম সমন্বয় ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।