
নির্বাচন কমিশন ভবনে প্রেস ব্রিফিং করেন ইসি সচিব আখতার আহমেদ।
তৃতীয় ধাপের হালনাগাদ শেষে খসড়া ভোটার তালিকায় দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। রবিবার (২ নভেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
ইসি সচিব জানান, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন এবং নারী ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। এছাড়া হিজড়া ভোটার আছেন ১ হাজার ২৩০ জন।
তিনি আরও বলেন, দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। হালনাগাদের সময়সীমা ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন করে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন।





































