মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২ নভেম্বর ২০২৫, ৭:৪০ অপরাহ্ন
শেয়ার

‘শাপলা কলি’ নিয়ে সারজিস আলমের পোস্ট ভাইরাল


Sargis

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের সম্ভাব্য দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু করেছেন।

আজ রোববার (২ নভেম্বর) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন- “গ্রাম-শহর, অলিগলি—জিতবে এবার শাপলা কলি।” এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, আসন্ন নির্বাচনে তারা ‘শাপলা কলি’ প্রতীক চান। তিনি বলেন, “আমরা শাপলা কলি নেব। আগামী নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে।”

তিনি আরও জানান, নির্বাচন কমিশনে (ইসি) দলীয় প্রতীক বরাদ্দের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রস্তাবে শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলি- এই তিনটি প্রতীকের অপশন রাখা হয়েছে।