মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ নভেম্বর ২০২৫, ২:৪৩ অপরাহ্ন
শেয়ার

নির্বাচন হতে হবে, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা


ফাইল ছবি

পুলিশের প্রতি নির্দেশনা দিয়ে রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচন হতে হবে, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। পুলিশের কেউ অনৈতিক কাজে জড়িত থাকলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নির্বাচনে যদি পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দেয় তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি করেছি আমরা। কারো কোনোরকম নেগলিজেন্স থাকলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে। আগে জিডি করে রাখা হতো, শুধু কিন্তু এবার সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। পুলিশের প্রতি আমার নির্দেশনা হচ্ছে, নির্বাচন হতে হবে, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। পুলিশের কেউ অনৈতিক কাজে জড়িত থাকলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সভায় নির্বাচন, সীমান্তের কিছু বিষয় দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক বা অন্য কোন হত্যাকাণ্ড হোক, সবই আইনের আওতায় আসবে।’

অবৈধ অস্ত্র নিয়ে আরেকটি প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘লুট হওয়া অস্ত্র কত তাড়াতাড়ি উদ্ধার করা যায় সেই চেষ্টা চলছে। রাউজানে অপারেশন করে অস্ত্র উদ্ধার করেছি।’