শনিবার । মার্চ ২১, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট রাজধানী ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
শেয়ার

শুক্রবার ৩০০ ফিটসহ আশপাশের সড়ক থেকে বর্জ্য পরিষ্কারে নামবে বিএনপি


300 feet somabesh

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে পুরো পথজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করা হবে

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে রাজধানীতে আয়োজিত সংবর্ধনায় বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। এই জনসমাগমের কারণে বিমানবন্দর এলাকা থেকে পূর্বাচলের ৩০০ ফিট মহাসড়ক পর্যন্ত বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে নানা ধরনের আবর্জনা।

এসব বর্জ্য অপসারণে স্বেচ্ছাশ্রমে মাঠে নামছে বিএনপির স্বেচ্ছাসেবীরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে পুরো পথজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করা হবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে আয়োজিত জনসমাবেশে রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট মহাসড়ক), এয়ারপোর্ট রোড এবং আশপাশের এলাকায় যে বর্জ্য সৃষ্টি হয়েছে, তা ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে অপসারণ করা হবে।