শনিবার । মার্চ ২১, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট রাজধানী ২৭ ডিসেম্বর ২০২৫, ১:১৯ অপরাহ্ন
শেয়ার

আবারও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ


Rally-Shahbagh

ওসমান হাদির কবর জিয়ারত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পর আবার শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।

এর আগে তারেক রহমানের যাতায়াতকে নির্বিঘ্ন করার জন্য কিছুটা সময় শাহবাগ থেকে সরে গিয়ে কাঁটাবনে অবস্থান নিয়েছিল ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা ছাড়ার পরপরই ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা আবার শাহবাগ মোড়ে চলে আসেন।

তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগানে স্লোগানে হাদি হত্যার বিচার দাবি করছেন। এর আগে শুক্রবার জুমার পর থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত তারা শাহবাগ মোড়েই অবস্থান করেছেন।

রাতেই ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের সেখানে ঘোষণা দিয়েছিলেন, সরকারের উপদেষ্টারা সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না।