
ওসমান হাদির কবর জিয়ারতের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর দোয়া ও মোনাজাত করেন। এ সময় তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
তার আগে তারেক রহমান একই স্থানে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন।











































