শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৩০ ডিসেম্বর ২০২৫, ৯:৫৫ পূর্বাহ্ন
শেয়ার

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত


jogonnath-university

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সিন্ডিকেট সভার পর এ তথ্য জানান।

এর আগে, ভোটগ্রহণ সকাল ৮:৩০ টায় শুরু হওয়ার কথা থাকলেও খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়া মাত্রই প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ভোট স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

২০০৫ সালে কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫’-এ ছাত্র সংসদ সংক্রান্ত কোনো ধারা থাকায় প্রতিষ্ঠার পর একবারও জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে ভোটের দাবি জানালেও আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে দীর্ঘ আন্দোলনের পর ২৮ অক্টোবর জকসু নীতিমালা প্রণয়ন করা হয়। এরপর ৫ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। শুরুতে ভোটগ্রহণের জন্য ২২ ডিসেম্বর দিন ঠিক করা হলেও ভূমিকম্পে ক্যাম্পাস বন্ধ থাকায় ৮ দিন পিছিয়ে তা ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়।