মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৩০ ডিসেম্বর ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন
শেয়ার

পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা


Textile

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বিজিএমইএ-র সদস্যভুক্ত সকল শিল্প-প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

আজ মঙ্গলবার বিকেলে বিজিএমইএ-র ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলামের (অব.) সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টার দিকে ইন্তেকাল করেছেন। তাঁর এই প্রয়াণে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

বিজিএমইএ কর্তৃপক্ষ সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা পোষণ করে তাদের সদস্যভুক্ত সকল পোশাক কারখানায় বুধবার সাধারণ ছুটি পালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতের এই শোক পালন বেগম খালেদা জিয়ার প্রতি এক অনন্য শ্রদ্ধাঞ্জলি।