
২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করেছে সরকার। নতুন দরে গ্রাহক পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি দুই টাকা করে কমানো হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ডিজেল বিক্রি হবে লিটারপ্রতি ১০২ টাকা, অকটেন ১২২ টাকা, পেট্রোল ১১৮ টাকা এবং কেরোসিন ১১৪ টাকায়। এর আগে ডিজেলের দাম ছিল ১০৪ টাকা, অকটেন ১২৪ টাকা, পেট্রোল ১২০ টাকা ও কেরোসিন ১১৬ টাকা প্রতি লিটার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা গেজেটে জানানো হয়েছে, নতুন এই মূল্য ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।













































