মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ৬ জানুয়ারি ২০২৬, ৭:১১ অপরাহ্ন
শেয়ার

আরও ২২ কোটি ৩৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক


reserve

ফাইল ছবি

দেশের ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরো ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ৩০ পয়সা, যা কাট-অফ হার হিসেবেও কার্যকর হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত) কেন্দ্রীয় ব্যাংক মোট ৩৫৪ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার কিনেছে, যা প্রায় ৩ দশমিক ৫৫ বিলিয়ন ডলারের সমান।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, মঙ্গলবার ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ২২৩ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি ডলারের বিনিময় হার ও কাট-অফ রেট নির্ধারণ ছিল ১২২ দশমিক ৩০ টাকা।

এই ক্রয়ের ফলে নতুন বছরের (২০২৬) জানুয়ারি মাসে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৪১১ মিলিয়ন মার্কিন ডলারে। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয় হয়েছে ৩ হাজার ৫৪৬ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।