শুক্রবার । জানুয়ারি ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৮ জানুয়ারি ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শেয়ার

দ্য বিউটি সায়েন্স ও মেডইজি হেলথ কেয়ার সমঝোতা স্মারক স্বাক্ষর


Beauty Science MoU

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন

দ্য বিউটি সায়েন্স এবং মেডইজি হেলথ কেয়ার লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠান দুটি পারস্পারিক সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত করবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দ্য বিউটি সায়েন্সের কর্পোরেট অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে দ্য বিউটি সায়েন্স-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ফাউন্ডার ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সরওয়ার কামাল এবং মেডইজি হেলথ কেয়ার লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিইও আরেফিন জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন দ্য বিউটি সায়েন্স-এর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নেওয়াজ শরিফ নাসিম এবং মেডইজি’র ক্যাটাগরি লিড মাশফিক আলম।

এই অংশীদারিত্বের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক আদান-প্রদান, উদ্ভাবন এবং সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত হবে আশাবাদ ব্যক্ত করা হয়।