শুক্রবার । জানুয়ারি ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৯ জানুয়ারি ২০২৬, ৩:৫৩ অপরাহ্ন
শেয়ার

ঢাকায় গ্যাসের স্বল্পচাপের কারণ জানালো তিতাস


Gas

ঢাকা মহানগরীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপের সমস্যা চলছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ শুক্রবার দুপুরে ফেসবুক পেজে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালবাহী ট্রলারের আঘাতে আমিন বাজারে তুরাগ নদীর তলদেশে অবস্থিত বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরামতের সময় পাইপে পানি প্রবেশ করার পাশাপাশি ঢাকা শহরে সরবরাহ কম থাকায় নগরীতে গ্যাসের স্বল্পচাপ দেখা দিয়েছে।

তিতাস গ্যাস জানিয়েছে, গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের জন্য কাজ অব্যাহত রয়েছে।