
ফাইল ছবি
দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে এক ভরি ২২ ক্যারেটের সোনা এখন ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায় বিক্রি হবে।
শনিবার (১০ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রোববার (১১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দর এবং স্থানীয় চাহিদা–সরবরাহের ওঠানামার কারণে নিয়মিতভাবে সোনার দামে পরিবর্তন ঘটছে। এই বৃদ্ধির ফলে ক্রেতাদের জন্য সোনার কেনাকাটা সাময়িকভাবে ব্যয়বহুল হয়ে উঠেছে।







































