সোমবার । এপ্রিল ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শেয়ার

প্রার্থিতা ফিরে পেতে আপিলের সপ্তম শুনানি আজ


Election Commission

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিন আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি)। নির্বাচন কমিশন জানিয়েছে, দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৪৮১ থেকে ৫১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ষষ্ঠ দিনের শুনানিতে ১০৪টি আবেদনের ওপর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ৬০টি আবেদন মঞ্জুর করা হয়, ৩৪টি আবেদন নামঞ্জুর হয় এবং ১০টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়। ষষ্ঠ দিনের শুনানি সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলে।

প্রথম দিনের শুনানিতে (শনিবার, ১০ জানুয়ারি) ৭০টি আবেদনের মধ্যে ৫২টি বৈধ ঘোষণা করা হয়। একই সময়ে ১৫টি আবেদন বাতিল ও ৩টি স্থগিত রাখা হয়।

এ পর্যন্ত অনুষ্ঠিত শুনানিতে মোট ৩৩৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একই সময়ে ১১৫ জনের আপিল নামঞ্জুর বা বাতিল হয়েছে, এবং ৩৩টি আপিল এখনও অপেক্ষমাণ রয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাকি আপিলগুলোর শুনানি ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে।