শুক্রবার । মে ১, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১ মে ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ন
শেয়ার

নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে ‘দীর্ঘ ও বেদনাদায়ক’ জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের


Mojtoba-Khameni

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘দীর্ঘ ও বেদনাদায়ক’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে তেহরান।

দুই মাস ধরে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান উত্তেজনার প্রভাবে বিশ্বে তেল-গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশের এই প্রধান রুটটি এখনো বন্ধ রয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে গিয়ে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার শঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিবাদে প্রণালি বন্ধ রাখা হয়েছে।

এদিকে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, ইরানকে আলোচনায় আনতে নতুন সামরিক পরিকল্পনা নিয়ে ব্রিফিং করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে রাজধানী তেহরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকার শব্দ শোনা গেছে বলে জানিয়েছে মেহর নিউজ এজেন্সি।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, নতুন হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে কঠোর পাল্টা আঘাত হানা হবে। দেশের সর্বোচ্চ নেতৃত্বও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো ইঙ্গিত দেয়নি।

সূত্র: রয়টার্স