শনিবার । মে ২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৩০ এপ্রিল ২০২৬, ৬:১০ পূর্বাহ্ন
শেয়ার

জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র


Ship-Hormuz

হরমুজ প্রণালিতে একটি জাহাজ। ফাইল ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের জব্দ করা একটি ইরানি কনটেইনারবাহী জাহাজ থেকে ছয়জন ক্রুকে মুক্ত করা হয়েছে এবং তারা নিরাপদে নিজ দেশে ফিরেছেন। গত ২০ এপ্রিল ক্রুসহ জাহাজটি আটক করে মার্কিন বাহিনী।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ‘তউসকা’ নামের ওই জাহাজের আরও ২২ জন ইরানি নাবিক এখনও আটক রয়েছেন। তাদের মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধের অংশ হিসেবে হরমুজ প্রণালি এলাকা থেকে জাহাজটি সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশ অমান্য করায় জাহাজটি জব্দ করা হয়।

ঘটনাটি ঘিরে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: আল–জাজিরা