মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪০ অপরাহ্ন
শেয়ার

প্রাইজবন্ডের ১২২তম ড্র আজ


১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ‘ড্র’ বৃহস্পতিবার

মধ্যবিত্তের সঞ্চয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২২তম ড্র আজ। আজ রোববার রাজধানীর ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই ড্র অনুষ্ঠিত হয় বলে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রাইজবন্ডের ড্র ‘সিঙ্গেল কমন ড্র’ পদ্ধতিতে পরিচালিত হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিটি সিরিজে মোট ৪৬টি পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে ১টি ৬ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ১টি ৩ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ২টি ১ লাখ টাকা করে, চতুর্থ পুরস্কার ২টি ৫০ হাজার টাকা করে এবং পঞ্চম পুরস্কার হিসেবে ৪০টি ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।

নিয়ম অনুযায়ী, ড্র অনুষ্ঠানের নির্ধারিত তারিখ থেকে কমপক্ষে ৬০ দিন আগে যেসব প্রাইজবন্ড কেনা হয়েছে, কেবল সেগুলোই এই ড্রয়ের আওতায় আসবে। আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারার নির্দেশনা মোতাবেক, পুরস্কার বিজয়ীদের প্রাপ্ত অর্থের ওপর ২০ শতাংশ হারে উৎসে কর কর্তন করা হবে বলে গণমাধ্যমকে জানানো হয়।

উল্লেখ্য, প্রতি বছর নির্ধারিত সূচি অনুযায়ী ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই এবং ৩১ অক্টোবর প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। তবে গতকাল শনিবার সরকারি ছুটি থাকায় নির্ধারিত তারিখের পরিবর্তে আজ পরবর্তী কার্যদিবসে ১২২তম ড্র অনুষ্ঠিত হচ্ছে।