শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
শেয়ার

টানা দেড় মাসের ছুটিতে যাচ্ছে দেশের সব মাদরাসা


madrasah-board

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সব মাদ্রাসায় শুরু হচ্ছে টানা দেড় মাসের ছুটি। সরকার আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করায় এই সময় থেকেই মাদ্রাসাগুলোতে দীর্ঘ ছুটির সূচনা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ জানুয়ারি প্রকাশিত ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

ছুটির তালিকা অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচনের সাধারণ ছুটি, এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। এর পরদিন ১৫ ফেব্রুয়ারি থেকে মাদ্রাসায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাসের ছুটি।

এই সময়ের মধ্যেই পড়ছে ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শব-ই-কদর, ২০ মার্চ জুমাতুল বিদা, ২১ মার্চ পবিত্র ঈদ-উল-ফিতর এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এছাড়া ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় ছুটির পরিসর আরও বাড়ছে।

সব মিলিয়ে মাদ্রাসাগুলোতে টানা ৪৬ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৯ মার্চ থেকে পুনরায় শিক্ষাকার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দিনের ছুটি থাকবে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে। ওই ছুটি চলবে আগামী ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত।