
ছবি: সংগৃহীত
ওমরাহ পালন উপলক্ষে কিছুদিন আগে সৌদি আরবে গিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। ইবাদতের সেই সফরে ঘটে যাওয়া একটি মজার অভিজ্ঞতা সম্প্রতি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সৌদিতে অবস্থানকালে বিমানবন্দরে এক যুবকের সঙ্গে কথোপকথনে জড়িয়ে পড়েন পূর্ণিমা। কথা বলার এক পর্যায়ে ওই যুবক বিস্ময় প্রকাশ করে অভিনেত্রীকে উদ্দেশ করে বলেন, ‘চেহারা দেখে তো একদম পূর্ণিমা আপুর মতো লাগছে।’
এমন সরাসরি প্রশংসা শুনে স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান অভিনেত্রী। মজার ছলে তিনি বলেন, ‘আমাকেও সবাই বলে, আমার চেহারা নাকি দেখতে পূর্ণিমার মতো লাগে।’
এই কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই অনুরাগী ও সাধারণ নেটিজেনদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই ভিডিওটি উপভোগ করছেন। মন্তব্যের ঘরে ভক্তরা লিখছেন, সময়ের সঙ্গে সঙ্গে চিরযৌবনা এই নায়িকার সৌন্দর্য ও উজ্জ্বলতা যেন আরও বেড়েই চলেছে।
ইবাদতের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানকালে পূর্ণিমা মাঝেমধ্যেই বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে যুক্ত ছিলেন।
ঢাকাই সিনেমার এই শীর্ষ অভিনেত্রী দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী চলচ্চিত্র। বর্তমানে সিনেমার কাজ কিছুটা কমিয়ে দিলেও বিশেষ বিশেষ প্রজেক্ট ও বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনায় তাকে নিয়মিত দেখা যায়।









































