রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন
শেয়ার

নতুন মন্ত্রিপরিষদ সচিব সিরাজ উদ্দিন মিয়া


siraj

এম সিরাজ উদ্দিন মিয়া। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিবদ্ধ নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রশাসনের কর্মকর্তা সূত্রে জানা গেছে, নতুন নিয়োগের পর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে এম সিরাজ উদ্দিন মিয়া দায়িত্ব গ্রহণ করবেন। এছাড়া, বর্তমান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদকেও ভবিষ্যতে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে সম্ভাবনা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বে এই পরিবর্তন দেশের প্রশাসন ব্যবস্থার শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, সরকারের নির্বাহী কার্যক্রমে চলমান প্রকল্প এবং নীতি বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় রাখতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।