শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক শিক্ষা ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২০ অপরাহ্ন
শেয়ার

শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো অনিয়মে দায়ী হবেন সভাপতি ও প্রতিষ্ঠানপ্রধান


Ministry of Education

ফাইল ছবি

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত ও জবাবদিহি জোরদারের লক্ষ্যে ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নীতিমালা জারি করা হয়।

নীতিমালায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সব আয়-ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত সরকারি আর্থিক বিধি-বিধান অনুসরণ করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের যৌথ স্বাক্ষরে প্রতিষ্ঠানের হিসাব পরিচালিত হবে।

এতে আরও বলা হয়, তহবিলের আয়-ব্যয়ের হিসাব প্রতিষ্ঠান প্রধানকে সংরক্ষণ করতে হবে এবং পরিচালনা কমিটির মাধ্যমে কোনো আর্থিক অনিয়ম বা দুর্নীতি হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নীতিমালা অনুযায়ী, প্রতিষ্ঠানের যেকোনো ধরনের আর্থিক অনিয়ম-দুর্নীতির দায় পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান যৌথভাবে বহন করবেন—দায়িত্বে থাকাকালীন কিংবা দায়িত্ব ছাড়ার পরও সংশ্লিষ্ট সময়ের সব অনিয়মের জন্য তারা দায়ী থাকবেন।