
ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হবে বলে ঘোষণা করেছে দেশটির সরকার।
দেশজুড়ে ২৯টি স্থানে চাঁদ পর্যবেক্ষণ চালানো হলেও কোথাও চাঁদ দেখা যায়নি। তাই বুধবার শাবান মাসের শেষ দিন হবে এবং বৃহস্পতিবার থেকেই রোজা শুরু হবে।
দেশটির রাজার সিলমোহরধারী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশজুড়ে রোজার সূচি রাজা সুলতান ইবরাহিম-এর আদেশে এবং শাসকদের সম্মতির ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। ঘোষণাটি মঙ্গলবার রাতে রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম রেডিও টেলিভিশন মালয়েশিয়া-তে সরাসরি প্রচার করা হয়েছে।
এদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশেও একই দিনে রমজান শুরুর সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।





































