রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
শেয়ার

মার্শাল ল’ জারির ঘটনায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে যাবজ্জীবন


Yoon Suk yeol

ছবি-সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে ২০২৪ সালে জারি করা স্বল্পস্থায়ী মার্শাল ল’কে কেন্দ্র করে সংঘটিত বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত করেছে আদালত। এ অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট রায়ে উল্লেখ করে, ৩ ডিসেম্বর ২০২৪ সালের ঘটনাপ্রবাহে তিনি সাংবিধানিক শৃঙ্খলা ভঙ্গের মূল পরিকল্পনাকারী ছিলেন।

মার্শাল ল’ কার্যকর করতে জড়িত থাকা একাধিক সাবেক সামরিক ও পুলিশ কর্মকর্তাকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হুনকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষ ইউন সুক-ইয়লের জন্য মৃত্যুদণ্ড চেয়েছিল। মার্শাল ল’ ঘোষণার জেরে তিনি অভিশংসিত (ইমপিচড) হয়ে পদচ্যুত হন। তবে বিচার চলাকালে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং তার আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে ধারণা করা হচ্ছে।

এই রায় দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।