রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শেয়ার

গাজা পুনর্গঠনে ১ বিলিয়ন ডলার দিচ্ছে কাতার


Thani quater pm

ফাইল ছবি

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘শান্তি পর্ষদে’ এক বিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার।

ওয়াশিংটন ডিসির ইউনাইটেড স্টেটস ইন্সটিটিউট অব পিসে অনুষ্ঠিত পরিষদের প্রথম বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররহমান বিন জাসিম আল থানি এই ঘোষণা দেন। তিনি কাতারের দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে গঠিত এ পরিষদ ২০ দফা পরিকল্পনা দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য কাজ করবে।

শেখ মোহাম্মদ বলেন, “পরিষদ ২০ দফা পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে, যাতে ফিলিস্তিনি ও ইসরাইলি উভয় পক্ষের জন্য ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠিত হয়। এ লক্ষ্যেই কাতার এক বিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার করছে, যা গাজায় পুনর্গঠন ও চূড়ান্ত সমাধান বাস্তবায়নে সহায়ক হবে।”

চলতি বছরের ১০ জানুয়ারি ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি ও পুনর্গঠনের উদ্যোগ হিসেবে ‘শান্তি পর্ষদ’ গঠনের ঘোষণা দেন। এরপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রেজুলেশন ২৮০৩-এর মাধ্যমে যুদ্ধ-পরবর্তী ব্যবস্থাপনা কাঠামো অনুমোদন করে।

শান্তি পর্ষদের দায়িত্বের মধ্যে রয়েছে— গাজায় অন্তর্বর্তীকালীন পর্যায় তদারকি, পুনর্গঠন ও আন্তর্জাতিক সহায়তা সমন্বয়, আর্থিক সহায়তা প্রদান, রূপান্তরকালীন নিরাপত্তা ব্যবস্থা সহজতর করা, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সহায়তা এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া।

সূত্র: আল জাজিরা