রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
শেয়ার

ঈদের আগেই সম্মানি পাবেন ইমাম-মুয়াজ্জিনরা: মাহদী আমিন


Mahadi-Amin

সংগৃহীত ছবি

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকার দেশের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের জন্য সম্মানি ভাতা চালুর সিদ্ধান্ত নিয়েছে। তবে ভাতার পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।

শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন সাংবাদিকদের জানান, ঈদুল ফিতরের আগেই কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হবে এবং পরে পর্যায়ক্রমে সারা দেশে চালু করা হবে।

তিনি বলেন, ভাতার অঙ্ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে চূড়ান্ত করা হবে। এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানান, শনিবার ছিল প্রধানমন্ত্রীর তৃতীয় কর্মদিবস। তিনি বলেন, প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেন তারেক রহমান এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে নীতিগত আলোচনা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।