রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
শেয়ার

১৮ মাসের বিরতি শেষে নিজ ভুবনে ফিরলেন ড. ইউনূস


yunus center

ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রবিবার তাঁর আগের দায়িত্বে ফিরে এসেছেন। এর আগে তিনি টানা ১৮ মাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেন।

সকালে মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখানে তিনি গ্রামীণ সংস্থাসমূহ এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।

ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই ব্যক্তিত্ব চলতি মাসের শেষ দিকে ঢাকার গুলশানে অবস্থিত তাঁর বাসভবনে ফেরার পরিকল্পনাও করেছেন।