রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৪ অপরাহ্ন
শেয়ার

ভারতের ভিসা চালু নিয়ে হাইকমিশনারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা


Pronoy-Khalilur

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রণয় ভার্মা বলেন, ঢাকা–দিল্লি সম্পর্কের ক্ষেত্রে জনগণকেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে ভিসা চালুর বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

তিনি আরও বলেন, বৈঠকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে ভারতের আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়েছে। পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদার করতে দুই দেশ একসঙ্গে কাজ করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান ও টেলিফোনে কথা বলেন। গত ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে লোকসভা স্পিকার ওম বিড়লার উপস্থিতির কথাও তিনি উল্লেখ করেন।