রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন
শেয়ার

১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি


parliament

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ থেকে শুরু হচ্ছে। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিস্টাব্দের প্রথম) অধিবেশন আহ্বান করেছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. এমাদুল হকের স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ জারি করা হয় বলে জানায় জাতীয় সংসদ সচিবালয়।

সংসদীয় রীতি ও আইন অনুযায়ী, নতুন সংসদের প্রথম কার্যদিবসে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি সরকারের উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ প্রশাসনিক ও অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। ভাষণ শেষে সংসদ সদস্যরা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন।