
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এই তিন কর্মকর্তাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের আগেই মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এবং সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে সরিয়ে দেওয়া হয়।






































