
দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া যৌথ পোস্টে তারা জানান, আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের উদয়পুর শহরে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে।
এদিকে বিয়ের খবরে উচ্ছ্বাসের মধ্যেই আবার আলোচনায় এসেছে রাশমিকার অতীত সম্পর্ক। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’-তে একসঙ্গে কাজ করার সময় রাশমিকা ও অভিনেতা রাকশিত শেঠি প্রেম সম্পর্কে জড়ান। পরে তাদের বাগদান হলেও এক বছরের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়।
২০২৩ সালে এক অনুষ্ঠানে রাকশিত শেঠি জানান, রাশমিকার সঙ্গে তার যোগাযোগ রয়েছে এবং রাশমিকার পেশাগত লক্ষ্য ও সাফল্যের প্রশংসাও করেন তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের শুরুতে মালদ্বীপ ভ্রমণের গুঞ্জনের পর থেকেই রাশমিকা ও বিজয়ের প্রেম নিয়ে আলোচনা শুরু হয়। পরে তারা বাগদান সারেন। এবার বিয়ের নামও প্রকাশ করেছেন এই জুটি—‘দ্য ওয়েডিং অব বিরোশ’, যা ভক্তদের দেওয়া তাদের যুগল নাম থেকেই নেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি









































