রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন
শেয়ার

মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ


president Shahabuddin

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্যে জুলাই মাসকে অসম্মান করা হয়েছে, যা তাঁর সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী—এ অভিযোগ তুলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ নোটিশ পাঠান। নোটিশটি জাতীয় সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে।

আইনি নোটিশে বলা হয়, জুলাই মাসকে অসম্মান করে দেওয়া সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রপতি তাঁর শপথ ভঙ্গ করেছেন। এ কারণে তাঁকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উদ্বোধনের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।