
তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা।
মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। খবর আল–জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। এখন থেকে আইআরজিসির আর কোনো সদর দপ্তর নেই।’
সেন্টকমের ওই পোস্টে আরও বলা হয়, গত ৪৭ বছরে আইআরজিসি এক হাজারের বেশি মার্কিন নাগরিককে হত্যা করেছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে।





































