বুধবার । মার্চ ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ৪ মার্চ ২০২৬, ১:১০ অপরাহ্ন
শেয়ার

সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট


High Court

হাইকোর্ট ||  ফাইল ছবি

ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী এ রিট করেন। রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটাকারী আইনজীবীরা হলেন- গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জনকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়া এসব প্রশাসক ক্ষমতাসীন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।