
লেবাননের দক্ষিণাঞ্চলের সাইদন জেলার একটি শহরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাইদন জেলার আরকি শহরকে লক্ষ্য করে চালানো এই হামলায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন।
হামলার পরপরই স্থানীয় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা শুরু করেছেন। আহতদের দ্রুত নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা








































