
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি
ইরানের অবকাঠামোতে আবার হামলা হলে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই সতর্কবার্তা দেন।
আব্বাস আরাঘচি এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বলেছেন, ইসরায়েল শিগগিরই ইরানের অবকাঠামোর ওপর আরেকটি হামলার পরিকল্পনা করছে—এমন গোয়েন্দা তথ্য তাদের হাতে রয়েছে।
চলতি সপ্তাহে সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলার পর এই আশঙ্কা আরও জোরালো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এরপর পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে নতুন করে হামলা চালানো হলে তেহরান কোনো ধরনের সংযম দেখাবে না। এক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতিতে আমাদের প্রতিক্রিয়া হবে কঠোর ও তীব্র।




































