শনিবার । মার্চ ২১, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ২১ মার্চ ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
শেয়ার

ইরান যুদ্ধ: এক নজরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার ২২তম দিন


US Israel attack on Iran

এতে ইরানে এখন পর্যন্ত ১,৪০০ জনের বেশি নিহত হয়েছে, যার মধ্যে অন্তত ২০৪ জন শিশু রয়েছে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে শুরু করা যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়িয়েছে। এতে ইরানে এখন পর্যন্ত ১,৪০০ জনের বেশি নিহত হয়েছে, যার মধ্যে অন্তত ২০৪ জন শিশু রয়েছে।

ইরানের পরিস্থিতি
রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবরের পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। যুদ্ধের মধ্যেই পারস্য নববর্ষ নওরোজ ও ঈদুল ফিতর উদযাপন করেছে লাখো মানুষ।
ইরান পাল্টা হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। ভারত মহাসাগরে ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-যুক্তরাজ্য ঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে তেহরান।
ইরান তাদের ৭০তম দফা হামলা চালানোর কথাও জানিয়েছে।

উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা
সংযুক্ত আরব আমিরাতকে হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে, নতুন কোনো আগ্রাসন হলে রাস আল-খাইমাহ লক্ষ্য করে হামলা চালাবে তারা।
বাহরাইন জানিয়েছে, তারা এখন পর্যন্ত ১৪৩টি ক্ষেপণাস্ত্র ও ২৪২টি ড্রোন ভূপাতিত করেছে।
সৌদি আরব তাদের দেশের পূর্বাঞ্চলে অন্তত ৪৭টি ড্রোন ধ্বংস করেছে।
কুয়েতের একটি বৃহৎ তেল শোধনাগারে ড্রোন হামলায় আগুন লাগে।
কাতার সিরিয়ায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের অবস্থান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সামরিক অভিযান ধীরে ধীরে কমানোর বিষয়টি বিবেচনা করছেন, তবে যুদ্ধবিরতি নয়।
মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ২,২০০ থেকে ২,৫০০ মেরিন মোতায়েনের খবর পাওয়া গেছে।
ইরানের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র খারগ দ্বীপ অবরোধ বা দখলের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।

ইসরায়েলের পরিস্থিতি
ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফিলিস্তিনি নাগরিকরা আশ্রয়কেন্দ্রের সুবিধায় বৈষম্যের অভিযোগ তুলেছেন।

ফিলিস্তিন, ইরাক, লেবানন ও সিরিয়া
পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদের কাছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়-ক্ষতি হয়েছে।
লেবাননে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে।
ইরাকে বাগদাদের কাছে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা হয়েছে।
বেইরুতে ইসরায়েল হামলার আগে বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।

তেল ও বৈশ্বিক অর্থনীতি
উপসাগরীয় অঞ্চলের অস্থিরতায় ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১২ ডলারে পৌঁছেছে।
হরমুজ প্রণালীতে ঝুঁকি বাড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বাণিজ্যিক জাহাজ চলাচলেও বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে, এবং মার্চের শুরু থেকে অন্তত ২১টি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।