বৃহস্পতিবার । মার্চ ২৬, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২৬ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শেয়ার

বিশ্ববাজারে তেলের দাম আরও ৫ শতাংশ বৃদ্ধি


oil

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো ইঙ্গিত না থাকায় বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ দ্রুত বৃদ্ধি পেয়েছে। ইরানকে ঘিরে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের চলমান চাপ-সংঘাত এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কার কারণে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ ডলারে উঠেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষাপটে বাজারে নতুন অস্থিরতা তৈরি হয়। যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও ইরান জানিয়ে দিয়েছে, তারা আপাতত কোনো আলোচনায় বসছে না—এ ঘোষণার পর থেকেই ব্যবসায়ীদের আশঙ্কা আরও বাড়ে।

রাশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহ কমে যাওয়ায় জ্বালানি বাজারের ওপর চাপ আরও তীব্র হয়েছে। আগের দিন ব্রেন্ট ক্রুডের দাম ১.১৩ ডলার বেড়ে ১০৩.৩৫ ডলার এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১.০৮ ডলার বৃদ্ধি পেয়ে ৯১.৪০ ডলারে দাঁড়িয়েছিল।