মঙ্গলবার । মার্চ ৩১, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৩০ মার্চ ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা অস্বীকার ইরানের, ‘অযৌক্তিক’ দাবি প্রত্যাখ্যান


Ismail Baghai

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা হয়নি এবং আলোচনার নামে যে বার্তা এসেছে তাতে অতিরিক্ত ও অযৌক্তিক দাবি রয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো সরাসরি আলোচনা হয়নি।’

ইরানের তাসনিম সংবাদ সংস্থার বরাতে তিনি জানান, ‘আমরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিছু বার্তা পেয়েছি, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায়।’

তিনি আরও বলেন, ‘আমেরিকায় কতজন মানুষ তাদের কূটনীতির দাবি গুরুত্বের সঙ্গে নেয়, তা নিয়ে আমার সন্দেহ আছে! আমাদের অবস্থান পরিষ্কার, কিন্তু অপর পক্ষ বারবার তাদের অবস্থান পরিবর্তন করছে।’

বাঘাই বলেন, ‘শুরু থেকেই ইরান তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং আমরা জানি কোন কাঠামোর মধ্যে আমরা এগোতে চাই। আমাদের কাছে যে বার্তা এসেছে, তাতে অতিরিক্ত ও অযৌক্তিক দাবি রয়েছে।’

পাকিস্তানের উদ্যোগে যে বৈঠকের কথা বলা হচ্ছে, সে প্রসঙ্গে তিনি বলেন, ‘ওগুলো এমন একটি কাঠামো, যা পাকিস্তান নিজেরাই তৈরি করেছে এবং সেখানে আমরা অংশ নিইনি।’

তিনি আরও যোগ করেন, ‘অঞ্চলের দেশগুলোর যুদ্ধ বন্ধের বিষয়ে উদ্বিগ্ন হওয়া ভালো, তবে কারা এই যুদ্ধ শুরু করেছে, সে বিষয়েও তাদের সতর্ক থাকা উচিত।’